Registrations have closed.
বিজ্ঞান আনন্দ – ২০২৩

বিজ্ঞান আনন্দ – ২০২৩

by
55 55 people viewed this event.

১৬ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রাজবাড়ী জেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যালয় রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমার স্কুল প্রজেক্ট (এএসসপি) বিজ্ঞান ও গণিত উৎসব ‘বিজ্ঞান আনন্দ – ২০২৩’ অনুষ্ঠিত হয়। ১ দিন ব্যাপী এই উৎসবে ছিলো নানা রকম বিজ্ঞান এবং গণিতের মজার-মজার প্রতিযোগিতা। আনুষ্ঠানের মূল লক্ষ্য-উদ্দেশ্য ছিলো শিক্ষা-র্থীদেরকে কৌতূহলী মানুষ হিসেবে তৈরি এবং বিজ্ঞান এবং গণিতকে মজার করে তোলা, এর ভয়-ভীতি দূর করতে সাহায্য করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ‘বিজ্ঞান আনন্দ – ২০২৩’ উৎসব সফলভাবে উৎযাপিত হয়েছে।

অংশগ্রহণকারীদের ক্যাটাগরি:
প্রাইমারি: ৩য় থেকে ৫ম শ্রেণি
জুনিয়র: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
সেকেন্ডারি: ৯ম এবং ১০ম শ্রেণি

প্রতিযোগিতাসমূহ:
অলিম্পিয়াড
বই দেখে প্রশ্ন সমাধান
ভুল খুঁজে বের করা
বুদ্ধিমত্তা যাচাই
কুইজ প্রতিযোগিতা
বিজ্ঞান প্রজেক্ট
বিজ্ঞান দেয়ালিকা
উপস্থাপন
কল্পবিজ্ঞান প্রতিযোগিতা
রুবিক্স কিউব
সুডোকু
খেলা (দাবা, সেভেন আপ সহ অনেক)

অনুষ্ঠানের সময়সূচি:
১. আনুষ্ঠানিক উদ্বোধন
[বিরতির আগে: সকাল ৮:৩০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত (৪ ঘণ্টা ৩০ মিনিট)]
২. অলিম্পিয়াড এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন (৮:৩০ থেকে ১০:২০ পর্যন্ত)
৩. খোলা বইয়ে প্রশ্ন সমাধান (১০:৩০ থেকে শুরু)
৪. ভুল খুঁজে বের করা (দুইটা একসাথে শেষ ১১:৫৫)
৫. পোস্টার বা প্রজেক্টের মাধ্যমে আইডিয়া উপস্থাপন (১২ টা থেকে শুরু হয়ে চলতে থাকবে)
৬. দুপুরের বিরতি (১টা থেকে ১:৫৫ পর্যন্ত, দুপুরের খাবার এবং তার আগে হালকা নাস্তা সরবরাহ করা হবে)
[বিরতির পর: দুপুর ১:০০ থেকে বিকাল ৫:০০ পর্যন্ত (৩ ঘণ্টা)]
৭. পাব কুইজ প্রতিযোগিতা: হাউসে মৌখিকভাবে জিজ্ঞাসা করা হবে (২ টা থেকে ২:৩০ পর্যন্ত)
৮. রম্য বিতর্ক (২:৩০ থেকে চলতে থাকবে একই মঞ্চে, বিতর্ক করবে শুধুমত্র এএসপি-র ইন্সট্রাক্টরগণ)
৯. রুবিক্স কিউব এবং সুডুকো (৩ টা থেকে ৩:৪০)
১০. সমাপনী অনুষ্ঠান ( ৪ টা থেকে ৫ টা)

এর বাইরে নির্দিষ্ট সময় ছাড়া থাকছে:
১১. কল্পবিজ্ঞান প্রতিযোগিতা: আগে লিখবে এবং ইভেন্টের দিন সকালে এসে জমা দিবে অ্যাকাডেমিক কো-অর্ডিনেটরসদের কাছে, সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ঘোষণা করা হবে।
১২. বুদ্ধিমত্তা যাচাই: বুথ থাকবে, যে কেউ যখন খুশি এসে যাচাই করে যাবে, তবে ১ জন একবারই বুদ্ধিমত্তা যাচাই করতে পারবে।
১৩. ইনডোর গেইমস: অন্যান্য ইভেন্টের মধ্যই হতে থাকবে। যে-সব গেইম থাকবে: দাবা, সেভেন আপ, সংখ্যা মনে রাখা, সংখ্যার ক্রম বলা, মিউজিক্যাল চেয়ার, গণিতের টিক-ট্যাক-টো, লুডু (শুধু মেয়েদের জন্য) ইত্যাদি।

পুরষ্কার:
ক্রেস্ট, বই এবং সনদপত্র

অংশগ্রহণের ফি:
প্রাইমারি: ৫০/- টাকা
জুনিয়র: ৭০/- টাকা
সেকেন্ডারি: ১০০/- টাকা

রেজিস্ট্রেশন ফর্মের নমুনা

ফেসবুক ইভেন্ট

মিডিয়া কভারেজ

Event registration closed.
 

Date And Time

2023-09-16 @ 08:30 AM to
2023-09-16 @ 05:00 PM
 

Registration End Date

2023-09-14

Share With Friends