
কলেজ কানেক্ট ২০২৬
এসএসসি শেষ, এবার সঠিক কলেজ নির্বাচনের সময়। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সহজ করতে আমার স্কুল প্রজেক্ট (এএসপি) আয়োজন করছে “কলেজ কানেক্ট ২০২৬”, একটি কলেজ ভর্তি সম্পর্কিত বিশেষ সেমিনার।
এই সেমিনারে কী নোট স্পিকার হিসাবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিক রেজা। তিনি কলেজ নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং একজন শিক্ষার্থীর সাধারণ প্রশ্নগুলোর বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবেন।
📅 তারিখ: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার
🕙 সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়
তুমি যদি সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে থাকো, তাহলে এই সেমিনার তোমার জন্য। সঠিক তথ্য জানো, অভিজ্ঞতা থেকে শিখো, এবং আত্মবিশ্বাসের সঙ্গে কলেজ জীবনের নতুন পথচলা শুরু করো।
সকল এসএসসি পরীক্ষার্থীকে আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে “কলেজ কানেক্ট ২০২৬” এ।